বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগ বা বিনোদনের মাধ্যম নয় । বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের ইনকাম করে থাকছে।এখন ঘরে বসে যদি একটা মোবাইল ফোন এবং ইন্টারনেট সংযোগ থাকে তাহলে অনেক ধরনের ইনকাম করা সম্ভব। বিভিন্ন পেশার মানুষজন অনলাইনের মাধ্যমে ইনকাম করে থাকে।
আপনি যদি মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে চান তাহলে এই পোস্টটা আপনার জন্য। এই পোস্টটা আপনি সম্পূর্ণ পড়লে আপনার মনে একটি ধারণা চলে আসবে মোবাইল ফোন দিয়ে কিভাবে ইনকাম করা যায়।
তবে মনে রাখতে হবে মোবাইল ফোন দিয়ে অনলাইনে ইনকাম খুব সহজে করা যায় এমনটা না। আপনাকে মোবাইল ফোন নিয়ে ইনকাম করতে হলে দক্ষতা অর্জন করতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে ধৈর্যের সাথে লেগে থাকতে হয়।
![]() |
| স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে বিভিন্ন উপায়ে অনলাইন ইনকাম করার ধারণা। |
সূচিপত্র
- ব্লগিং থেকে আয়
- ইউটিউব থেকে আয়
- ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ভিডিও তৈরি
- ফ্রিল্যান্সিং করে আয়
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
- অনলাইন পণ্য বিক্রি
- ডিজিটাল পণ্য বিক্রি
- Content Writing করে আয়
- ছবি ও ভিডিও তৈরি করে আয়
- অনলাইন টিউশন ও কোর্স
- মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার সময় সতর্কতা
১.ব্লগিং থেকে আয়
এর পর যা করবেন
ধাপ ১:(প্রথম মাস) -
আপনি যেকোনো একটি টপিক নির্বাচন করুন এবং সেটার উপর একটি ডোমেন এবং হোস্টিং ক্রয় করে ওয়েবসাইট তৈরি করুন।
ধাপ ২:(২ থেকে ৩ মাস)
নিয়মিত মানসম্মত এসইও ফ্রেন্ডলি আর্টিকেল পোস্ট করা শুরু করুন অন্তত দিনে একটি করে।প্রথম কয়েক মাস নিয়মিত মানসম্মত ও তথ্যসমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করুন। কতগুলো পোস্ট প্রকাশ করতে হবে তার নির্দিষ্ট সংখ্যা নেই; বরং কনটেন্টের মান, মৌলিকত্ব, পাঠকের উপকারিতা এবং SEO-এর দিকে গুরুত্ব দেওয়া বেশি গুরুত্বপূর্ণ।
ধাপ ৩:( ৩ মাস পর থেকে)
তিন মাস পর থেকে আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়তে থাকবে আস্তে আস্তে এবং আপনার পোস্টগুলো গুগল র্যাঙ্ক করতে থাকবে। ঠিক সে সময় ভিজিটর বাড়তে থাকলে আপনি গুগল এডসেন্সে আবেদন করবেন। এরপর গুগল থেকে এডসেন্স পেয়ে গেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এইভাবে
ব্লগিং থেকে আয় করার ক্ষেত্রে শুরুতে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে সময় লাগবে। তাই শুরুতে দ্রুত টাকা পাওয়ার আশা না করে নিয়মিত ভালো কনটেন্ট তৈরি করা উচিত।
![]() |
| ব্লগিং এবং ইউটিউবের মাধ্যমে কনটেন্ট তৈরি করে অনলাইনে আয়ের সম্ভাব্য উপায় দেখানো হয়েছে। |
২.ইউটিউব থেকে আয়
বর্তমান সময় আয়ের অন্যতম মাধ্যম ইউটিউব থেকে আয়।বর্তমানে অনেকেই স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে YouTube-এ আপলোড করে আয়ের চেষ্টা করছেন। তবে ইউটিউবে ভিডিও তৈরি করে ইনকাম করার ক্ষেত্রে কিছু শর্ত আছে প্রথমে আপনাকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। এরপর নিয়মিত মানসম্মত ভিডিও টপিক অনুযায়ী তৈরি করে youtube চ্যানেলে আপলোড করতে হবে।
Youtube থেকে যেভাবে টাকা ইনকাম করতে পারবেন
বিজ্ঞাপন থেকে আয় :
গুগল এডসেন্সের মাধ্যমে আপনার ভিডিওর মাঝখানে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন।
ব্র্যান্ড প্রমোশন বা স্পনসরশিপ:
বিভিন্ন কোম্পানি বা ব্যক্তির পণ্য প্রচার করে সরাসরি চুক্তি করে ভাল অংকের টাকা আয় করা যায়।
তবে যেসব জিনিস গুরুত্ব সহকারে দেখবেন অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করবেন না। অপ্রাসঙ্গিক কোন ভিডিও বানাবেন না। ভিডিওর কোয়ালিটি এবং সাইড নলেজ ভালোভাবে খেয়াল রাখবেন।
৩.ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ভিডিও তৈরি
শুধু ফেসবুক ব্যবহার করে অন্যের পোস্ট শেয়ার করার পরিবর্তে নিজের তৈরি করা কনটেন্ট আপনার যেকোন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে সেখান থেকে ভালো আয় করা সম্ভব।
শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে শিক্ষামূলক ভিডিও, প্রযুক্তিমূলক ভিডিও, মজার মজার বিনোদন ভিডিও, রান্নার ভিডিও এবং মোবাইল বা ল্যাপটপের বিভিন্ন টিপস এন্ড ট্রিকস নিয়ে নিয়মিত মানসম্মত ভিডিও তৈরি করে দর্শক তৈরি করতে পারলে ভবিষ্যতে আয়ের সুযোগ তৈরি হতে পারে।
ফেসবুক থেকে আয় করতে যা করা দরকার
সঠিক প্লাটফর্ম নির্বাচন :
আপনার লক্ষ্য এবং দর্শক অনুযায়ী ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম নির্বাচন করুন
মৌলিক ও মানসম্মত কনটেন্ট :
যে কোন বিষয় নিয়ে মানসম্মত ভিডিও তৈরি করলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি
ভিডিও তৈরিতে আকর্ষণীয় করা:
ভিডিওর প্রথম তিন থেকে পাঁচ সেকেন্ড খুবই আকর্ষণীয় রাখুন যাতে ভিডিও দেখে স্ক্রল করে চলে না যায়।
নিয়মিত প্রকাশ ও রিলস ব্যবহার :
আপনার বিষয়ভিত্তিক টপিকস অনুযায়ী ভিডিও পোস্ট করুন রিলস আকারে যাতে মানুষের কাছে অতি দ্রুত পৌঁছে যায়।
![]() |
| সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষতা কাজে লাগিয়ে অনলাইনে আয়ের ধারণা। |
৪.freelancing করে আয়
ফ্রিল্যান্সিং হলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইনে মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টে কাজ করে দেওয়া এবং সেখান থেকে টাকা আয় করা যায়।
নির্দিষ্ট বিষয়ের ওপর দক্ষতা অর্জন করে আয় করা যায় যেমন :
- ডিজিটাল মার্কেটিং
- ওয়েব ডেভেলপমেন্ট
- গ্রাফিক্স ডিজাইন
- কনটেন্ট রাইটিং
- ভিডিও এডিটিং ইত্যাদি
এসব বিষয়ের ওপর দক্ষতার সাথে কাজ শিখলে মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেস এর বাইরে অনেক ধরনের কাজ পাওয়া যায়। সেখান থেকেও টাকা আয় করা সম্ভব।
৫.affiliate marketing করে আয়
এই অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি কোন নির্দিষ্ট কোম্পানি বা ব্যক্তির পণ্য প্রচারের লিংক শেয়ার করবেন। এবং সেই লিংকের মাধ্যমে পণ্য বিক্রয় হলে আপনি একটি নির্দিষ্ট পরিমাণের কমিশন পাবেন।amazon, daraz এবং বিভিন্ন প্রকার হোস্টিং কোম্পানিগুলোর affiliate প্রোগ্রামে যোগ দিয়ে ঘরে বসেই কোন প্রকারের বড় পুঁজি ছাড়ায় প্যাসিভ ইনকাম করা যায়।
অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে
প্রোগ্রামে জয়েন করা :
প্রথমে কোন ই-কমার্স সার্ভিস প্রদানকারী কোম্পানির বা অ্যাফিলিয়েট বিনামূল্যে জয়েন করা
লিংক সংগ্রহ :
আপনার পছন্দের একটি পণ্য ট্রাফিক লিংক বা এফিলিয়েট লিংক সংগ্রহ করা
শেয়ার করা :
আপনার ওয়েবসাইটে, facebook, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে লিংক শেয়ার করা
কমিশন অর্জন :
কেউ লিংকে ক্লিক করে পণ্য ক্রয় করলে আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কমিশন জমা হয়ে যাবে।
৬.অনলাইন পণ্য বিক্রি
অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট পণ্য বেছে নিতে হবে। তারপর ই-কমার্স সাইটে নিজের পণ্য বিক্রয়ের একাউন্ট তৈরি করতে হবে। এরপর যেসব জায়গায় অনলাইনে পণ্য বিক্রয় সবগুলো জায়গায় একাউন্ট তৈরি করতে হবে।
পণ্য বিক্রয়ের যে যে পদক্ষেপগুলো নিতে হবে
- বাজারে পণ্যের সঠিক চাহিদা নির্বাচন করা
- পোশাক গেজেট অর্গানিক খাবার বেছে নিতে হবে
- লাভ ও খরচের হিসাব ঠিক করা
যে যে মাধ্যমে পণ্য বিক্রয় করা যাবে
- দারাজ
- bikroy.com
- ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম পেজ তৈরি করে
৭.ডিজিটাল পণ্য বিক্রি
ডিজিটাল পণ্য হলো এমন একটি পণ্য, যা ইন্টারনেটের মাধ্যমে তৈরি, সংরক্ষণ ও বিক্রি করা যায়। অনলাইনে তৈরি হয় এবং অনলাইনে বিক্রি করা যায়। যেটা একবার তৈরি হতে বারবার বিক্রি করা যায়। এর জন্য কোন গুদাম বা শিপিং খরচ প্রয়োজন হয় না। সেটা কি আমরা ডিজিটালপূর্ণ ভাবে বলে থাকি।যেমন :ই-বুক বা গাইড, অনলাইন কোর্স, ডিজাইন টেমপ্লেট ইত্যাদি
![]() |
| ই-বুক, অনলাইন কোর্স ও অন্যান্য ডিজিটাল পণ্য তৈরি এবং কনটেন্ট রাইটিংয়ের মাধ্যমে আয়ের সম্ভাব্য পথ। |
৮.Content Writing করে আয়
Content Writer হতে যা শিখতে পারেন
- সঠিক বানান ও ব্যাকরণ
- তথ্য যাচাই
- SEO Writing
- Heading ব্যবহার
- সহজ ভাষায় লেখা
- পাঠকের প্রয়োজন বোঝা
৯.ছবি বা ভিডিও তৈরি করে আয়
১০.অনলাইন টিউশন বা কোর্স বিক্রি
![]() |
| মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইন টিউশন নেওয়া এবং বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে আয়ের ধারণা। |
মোবাইল দিয়ে অনলাইন ইনকাম শুরু করার আগে ৭টি বিষয় মনে রাখুন
- দ্রুত বড় আয়ের লোভ করবেন না।
- আগে টাকা দিতে বললে যাচাই করুন
- OTP ও PIN কাউকে দিবেন না।
- দক্ষতা তৈরি করুন
- অরিজিনাল কনটেন্ট তৈরি করুন
- কাজ শুরু করার আগে নিয়ম জানুন
- ধৈর্য ধরে কাজ করুন





0 মন্তব্যসমূহ