বর্তমান সময়ে ছাত্রজীবন শুধু বই পড়া, পরীক্ষা দেওয়া আর ভালো ফলাফল করার সময় নই। এই সময়টিই নিজের দক্ষতা তৈরি করা, নতুন কিছু শেখার এবং ভবিষ্যতে ক্যারিয়ারের ভিত্তি গড়ে তোলার সবচেয়ে ভালো সময়। বর্তমান সময় প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার করে একজন শিক্ষার্থী খুব অল্প পরিসর থেকেই নিজের একটি উদ্যোগ  গ্রহণ করতে পারে। 

অনেকের ধারণা, উদ্যোক্তা হতে হলে অনেক টাকা, বড় অফিস বা বিশাল ব্যবসা দরকার। আসলে বিষয়টি এমন নয়। একজন ছাত্র ছোট একটি সমস্যা সমাধানের মাধ্যমে, নিজের কোনো দক্ষতাকে কাজে লাগিয়ে কিংবা অল্প পুঁজি দিয়ে একটি ছোট উদ্যোগ শুরু করতে পারেন। পরে অভিজ্ঞতা ও গ্রাহক বাড়ার সঙ্গে সঙ্গে সেটিকে বড় করা সম্ভব।

তবে ছাত্র অবস্থায় ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার আগে একটা বিষয় মনে রাখা জরুরি -পড়াশোনা কে বাদ দিয়ে ব্যবসায় ঝাপ দেওয়া নয়। বরং পড়াশোনার পাশাপাশি অল্প এবং ছোট পরিসরে ব্যবসা বা উদ্যোক্তা হওয়া বুদ্ধিমান এর কাজ। 

আপনি যদি ছাত্র অবস্থায় পড়াশোনার পাশাপাশি কীভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় এবং উদ্যোক্তা হতে গিয়ে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন—তার বিস্তারিত দিকনির্দেশনা জানতে চান, তাহলে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

ছাত্র ল্যাপটপে বসে উদ্যোক্তা হওয়ার ব্যবসায়িক পরিকল্পনা করছে
ছাত্র অবস্থায় ছোট পরিসরে ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা করছেন একজন শিক্ষার্থী।


ছাত্র অবস্থায় উদ্যোক্তা হওয়া কেন ভালো? 

ছাত্র অবস্থায় উদ্যোক্তা হওয়া ভবিষ্যতের ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নয়নের জন্য একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।ছাত্র অবস্থায় উদ্যোগ গ্রহণ করলে শুধু অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয় না, বাস্তব জীবনের অনেক গুরুত্বপূর্ণ দক্ষতা ও শেখা যায়।

 একজন শিক্ষার্থী যখন নিজের উদ্যোগ পরিচালনা করেন, তখন তাকে গ্রাহকের সঙ্গে কথা বলা, কাজের হিসাব রাখা, সময়ের মূল্য বোঝা, সমস্যা সমাধান করা এবং সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয় শিখতে হয়।

পড়াশোনার পাশাপাশি এসব অভিজ্ঞতা ভবিষ্যতে চাকরি, ফ্রিল্যান্সিং কিংবা নিজের বড় ব্যবসা—যেকোনো ক্ষেত্রেই কাজে লাগতে পারে।

বর্তমান সময়ের ছাত্রদের জন্য কনটেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অনলাইন টিউশনি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, রিসেলিংসহ বিভিন্ন ছোট উদ্যোগের সুযোগ রয়েছে। সাম্প্রতিক বাংলা কনটেন্টেও ছাত্রদের জন্য এসব অনলাইন ও পার্ট-টাইম উদ্যোগের কথা উঠে এসেছে।

ছাত্র অবস্থায় উদ্যোক্তা হতে হলে প্রথমে কী করতে হবে? 

উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপ ব্যবসা শুরু করা নয়;বরং নিজের দক্ষতা এবং আশেপাশে মানুষের সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা সমাধানের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। 

আপনি নিজেকে  কয়েকটি প্রশ্ন করতে পারেন :-

  • আমি কোন কাজ ভালো পারি? 
  • কোন কাজ শিখতে আমার আগ্রহ আছে? 
  • আমার কাছে স্মার্টফোন, কম্পিউটার বা ইন্টারনেটের সুযোগ আছে কি? 
  • প্রতিদিন কত ঘন্টা সময় দিতে পারব? 
  • আমার আশেপাশের মানুষ বা ব্যবসাগুলো কোন সমস্যার মুখোমুখি হচ্ছে?
  • আমি পণ্য বিক্রি করবো নাকি কোন সেবা দিব?

এই প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে বের করতে পারলে ব্যবসায়ের ধরন নির্বাচন করা অনেক সহজ হবে।

ছাত্র ডিজাইন লেখালেখি ও ভিডিও এডিটিংয়ের দক্ষতা তৈরি করছে
নিজের দক্ষতা চিহ্নিত করে সেটিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন একজন ছাত্র।


নিজের দক্ষতাকে ব্যবসায় পরিণত করুন 

একজন ছাত্রের সবচেয়ে বড় সম্পদ টাকা নয় -দক্ষতা। ধরুন, আপনি ভালো লিখতে পারেন। তাহলে কনটেন্ট রাইটিং দিয়ে শুরু করতে পারেন। ছবি ডিজাইন করতে ভালো লাগলে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। ভিডিও বানাতে ভালো লাগলে ভিডিও এডিটিং বা শর্ট ভিডিও তৈরির সেবা দিতে পারেন।

আপনি যদি কৃষি কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে কৃষি  কাজকে আধুনিক ব্যবসা ও লাভজনক পেশা  হিসাবে বেছে নিয়ে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। 

আবার কোনো বিষয় ভালোভাবে বুঝতে পারলে ছোট ক্লাসের শিক্ষার্থীদের অনলাইন বা অফলাইন টিউশনি করানোও একটি উদ্যোগ হতে পারে।

অর্থাৎ আগে নিজের দক্ষতা নির্বাচন করুন, তারপর সেই দক্ষতার মাধ্যমে অন্যের কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করুন।

কম পুঁজিতে ছাত্র অবস্থায় কী ব্যবসা শুরু করতে পারে?

সব ব্যবসায় বড় পুঁজি প্রয়োজন হয় না। বিশেষ করে সেবা-ভিত্তিক উদ্যোগ অনেক সময় খুব কম খরচে শুরু করা যায়।

১। কনটেন্ট  রাইটিং

আপনার লেখার দক্ষতা থাকলে বিভিন্ন ব্লগ, ব্যবসায়িক পেজ বা প্রতিষ্ঠানের জন্য বাংলা বা ইংরেজি কনটেন্ট লেখার কাজ করতে পারেন।

শুরুতে নিজের কিছু নমুনা লেখা তৈরি করে একটি ছোট পোর্টফোলিও বানানো ভালো। এরপর পরিচিত ব্যক্তি, ছোট ব্যবসা বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ খোঁজা যেতে পারে।

২।হস্তশিল্প ও ক্রাফটিং  

হাতে বা ছোট সরঞ্জাম এর সাহায্যে টেক্সটাইল কাঠ,কাগজ, তুলা, মাটি, কাচের মতো উপকরণ  দিয়ে প্রয়োজনীয় ও সৌখিন জিনিস তৈরি। 

যেমন:সুতার তৈরি নকশি কাঁথা,জামদানি শাড়ি, কাগজের তৈরি ফুলদানি, মাটির তৈরি খেলনা, কাঁচের তৈরি বাড়ি ঘর ইত্যাদি। 

৩।অনলাইন কোচিং/টিউশন 

কোনো বিষয়ে আপনার দক্ষতা ভালো হলে ছোট শিক্ষার্থীদের পড়াতে পারেন।

এটি ছাত্রদের জন্য তুলনামূলকভাবে সহজ একটি উদ্যোগ, কারণ এখানে বড় বিনিয়োগের প্রয়োজন হয় না এবং পড়াশোনার সময়ের সঙ্গে মিলিয়ে কাজের সময় নির্ধারণ করা যায়।

৪।মোবাইল রিচার্জ বা আর্থিক সেবার  এজেন্ট 

মোবাইল  রিচার্জ এবং অনুমোদিত মোবাইল আর্থিক সেবার এজেন্ট  হওয়া বর্তমানে ছোট পরিসরে ব্যবসা শুরু করার একটি জনপ্রিয় উপায়। অল্প পুঁজি দিয়ে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি এসব সেবা চালু করে গ্রাহকদের মোবাইল রিচার্জ, টাকা জমা, টাকা উত্তোলন ও অন্যান্য অনুমোদিত সেবা দেওয়া যায়। এতে নিয়মিত গ্রাহক তৈরি করার পাশাপাশি ব্যবসা থেকে কমিশন আয়ের সুযোগ থাকে।

তবে এ ধরনের ব্যবসা শুরু করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এজেন্ট হওয়ার নিয়ম, প্রয়োজনীয় কাগজ পত্র , মূলধন লাভের অংশ ভালোভাবে জেনে নেওয়া জরুরি। সঠিকভাবে ব্যবসা পরিচালনা, গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহার এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে পারলে মোবাইল রিচার্জ ও মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসা ধীরে ধীরে একটি ভালো উদ্যোক্তা উদ্যোগে পরিণত হতে পারে।

৫।কফি হাউস বা টি স্টল 


কফি হাউস বা টি স্টল কম পুজিতে শুরু করা যায় এমন একটি বাস্তব উদ্যোক্তার উদ্যোগ। ভালো লোকেশন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মানসম্মত চা কফি এবং সাশ্রয়ী দামে রাখতে পারলে নিয়মিত ক্রেতা তৈরি করা সম্ভব 
বিশেষ করে বাজার,অফিস এলাকা,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় এবং রাস্তার পাশে এমন ব্যবসার ভালো সম্ভাবনা থাকে। 

৬।পশু পাখির খামার 

পশু-পাখির খামার করেও একজন শিক্ষার্থী বা তরুণ সফল উদ্যোক্তা হতে পারেন। পশু-পাখির খামার করেও একজন ব্যক্তি সফল উদ্যোক্তা হতে পারেন। অল্প পরিসরে হাঁস, মুরগি, কবুতর, ছাগল বা গরুর খামার দিয়ে শুরু করা সম্ভব। তবে খামার শুরু করার আগে জায়গা, খাবারের খরচ, রোগ প্রতিরোধ, পরিচর্যা এবং বাজারজাতকরণের বিষয়ে ভালোভাবে পরিকল্পনা করা জরুরি।

সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে খামার থেকে ডিম, মাংস, দুধ বা বাচ্চা বিক্রি করে আয় করা যায়। চাহিদা অনুযায়ী ছোট পরিসরে শুরু করে অভিজ্ঞতা ও লাভ বাড়ার সঙ্গে সঙ্গে খামার বড় করলে ঝুঁকি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

৭।মেকানিক গ্যারেজ 

মেকানিক গ্যারেজের ব্যবসা করে একজন ভালো উদ্যোক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মোটরসাইকেল প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের মেরামতে চাহিদা সবসময় অনেক বেশি থাকে। নিজের দক্ষতা থাকলে অল্প পরিসরে কাজ শুরু করে আস্তে আস্তে দক্ষতা বাড়ানো এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সেবার পরিধি বাড়ানো। 

ভালো মানের কাজ, সঠিক দাম, সঠিক সময়ে কাজে ডেলিভারি এবং গ্রাহকের সাথে ভালো ব্যবহার করতে পারলে নিয়মিত কাস্টমার তৈরি করা সম্ভব। পরবর্তীতে ইঞ্জিন অয়েল পরিবর্তন, গাড়ি সার্ভিসিং, টায়ার-পাংচার মেরামত ও প্রয়োজনীয় যন্ত্রাংশ বিক্রির মতো অতিরিক্ত সেবা যুক্ত করে ব্যবসার আয়ও বাড়ানো যায়।

৮।ইভেন্ট ম্যানেজমেন্ট বা ফটোগ্রাফি 

ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফির কাজ করেও একজন দক্ষ উদ্যোক্তা হওয়া সম্ভব। বিয়ে, জন্মদিন, আকিকা, গায়ে হলুদ,  ইভেন্টসহ বিভিন্ন অনুষ্ঠানে ইভেন্ট পরিচালনা ও ছবি-ভিডিও ধারণের চাহিদা রয়েছে। শুরুতে প্রয়োজনীয় ক্যামেরা ও সরঞ্জাম নিয়ে ছোট পরিসরে কাজ শুরু করে ধীরে ধীরে নিজের টিম ও সেবার পরিধি বাড়ানো যায়।

ভালো মানের ছবি-ভিডিও, সময়মতো কাজ সম্পন্ন করা এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী প্যাকেজ তৈরি করতে পারলে নিয়মিত ক্লায়েন্ট পাওয়া সম্ভব। পরবর্তীতে ডেকোরেশন, ভিডিও এডিটিং, অ্যালবাম তৈরি ও অনলাইন প্রচারণার মতো সেবা যুক্ত করে ব্যবসার পরিধি এবং আয় আরও বাড়ানো যায়।

কম পুঁজিতে ছোট ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন একজন ছাত্র

অল্প পুঁজি দিয়ে ছোট পরিসরে ব্যবসা শুরু করার ধারণা ও পরিকল্পনা।

২ হাজার  টাকা দিয়ে কি ব্যবসা করা যায় কী? 

এই প্রশ্নটি অনেক শিক্ষার্থীর মনে আসে। আসলে ২ হাজার টাকা দিয়ে বড় ব্যবসা শুরু করা কঠিন, কিন্তু ছোট পরিসরে পরীক্ষা করা সম্ভব।

যেমন:

  • চা ও লেবুর সরবত বিক্রি 
  • ঝাল মুড়ি /চটপটি বিক্রি 
  • ফল বা মৌসুমী ফল বিক্রি 
  • মোবাইল রিচার্জ ব্যবসা 
  • ছোট পরিশরে খাবার বা  হোমমেড বিক্রি 
  • গাছের চারা বিক্রি  ইত্যাদি 

ঘরে বসে কিভাবে উদ্যোক্ত হওয়া যায়? 

ঘরে বসে উদ্যোক্তা হওয়া সম্ভব। নিজের দক্ষতা ও অল্প পুজি এবং একটি স্মার্টফোনকে কাজে লাগিয়ে ছোট পরিসরে ব্যবসা শুরু করা যায়। যেমন:

  • কন্টেন রাইটিং। 
  • গ্রাফিক ডিজাইন। 
  • ভিডিও এডিটিং। 
  • অনলাইন টিউশন।
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। 
  • ওয়েবসাইট তৈরি। 
  • ডিজিটাল মার্কেটিং। 

তবে ঘরে বসে ব্যবসা মানে দ্রুত টাকা পাওয়া নয়। প্রথম দিকে শেখার পেছনে সময় দিতে হবে,কাজের নমুনা তৈরি করতে হবে এরপর ধীরে ধীরে গ্রাহক তৈরি করতে হবে। 

ছাত্র ঘরে বসে ল্যাপটপে অনলাইন ব্যবসার কাজ করছে
ঘরে বসে ল্যাপটপ ব্যবহার করে অনলাইন কাজ ও উদ্যোক্তা কার্যক্রম পরিচালনা করছেন একজন ছাত্র।


পড়াশোনার পাশাপাশি ব্যবসা কিভাবে সামলাবেন? 

ছাত্র উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময় ব্যবস্থাপনা।

ব্যবসার কারণে যদি পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দীর্ঘমেয়াদে সেটি ভালো সিদ্ধান্ত হবে না।

একটি সহজ রুটিন হতে পারে—

সকাল: পড়াশোনা ও ক্লাসের প্রস্তুতি

দুপুর: ক্লাস/কলেজ/বিশ্ববিদ্যালয়

বিকেল: নির্দিষ্ট সময়ে ব্যবসার কাজ

রাত: পড়াশোনা ও পরের দিনের পরিকল্পনা

প্রতিদিন ৮-১০ ঘণ্টা ব্যবসায় দেওয়ার দরকার নেই। বরং নিয়মিত ১-৩ ঘণ্টা কাজে লাগিয়ে ছোট উদ্যোগ পরিচালনা করা অনেক বেশি বাস্তবসম্মত।

পরীক্ষার সময় ব্যবসার কাজ কমিয়ে দেওয়াও দরকার।

ব্যবসা শুরু করার আগে বাজার যাচাই করুন 

আপনি যে পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করতে চান, সেটির বাজারে চাহিদা কেমন, সম্ভাব্য ক্রেতা কারা, প্রতিযোগী কতজন এবং তারা কী দামে পণ্য বা সেবা দিচ্ছেন—এসব বিষয় আগে যাচাই করে নেওয়া উচিত।

এছাড়াও সম্ভাব্য ক্রেতার সাথে কথা বলে তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী ধারণা নেওয়া উচিত। বাজার যাচাইয়ের মাধ্যমে কোন পণ্য নিয়ে কাজ করা উচিত বা কোন পন্যের  চাহিদা অনেক রয়েছে সেগুলা যানতে পারা যায়।কোথায় বা কীভাবে বিক্রি করলে বেশি ক্রেতা পাওয়া যেতে পারে, সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়। ফলে অপ্রয়োজনীয় বিনিয়োগ ও ব্যবসায়িক ঝুঁকি কমানো সম্ভব।

ছাত্রদের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যে ভুলগুলো এড়াতে হবে।

প্রথম ভুল :অন্যকে দেখে হুবহু ব্যবসা করা যাবে না। কেউ একজন ব্যবসা করে সফল হচ্ছে এর মানে এ নয় যে আপনিও সে একই ব্যবস্থা করে সফল হতে পারবেন 

দ্বিতীয় ভুল :শুরুতে অনেক টাকা বিনিয়োগ করা। নতুন অবস্থায় ছোট পরিসরে উদ্যোক্তা হয় বুদ্ধিমানের কাজ। 

তৃতীয় ভুল :দ্রুত ধনী হওয়ার চিন্তা করা। উদ্যোক্তা হওয়া সাধারণত ধীরে ধীরে শেখার একটি প্রক্রিয়া।

চতুর্থ ভুল :হিসাব না রাখা। ব্যবসায় কত টাকা ঢুকলো কত টাকা খরচ হলো এবং কত টাকা লাভ বা ক্ষতি হলো এসব লিখে রাখা জরুরি। 

পঞ্চম ভুল :পড়াশোনা কে সম্পূর্ণ অবহেলা করা। ছাত্র অবস্থায় উদ্যোগের উদ্দেশ্য হওয়া উচিত দক্ষতা ও অভিজ্ঞতা তৈরি করা, পড়াশোনা নষ্ট করা নয়।

ছাত্রদের জন্য ৩০ দিনের উদ্যোক্তার পরিকল্পনা 

আপনি চাইলে প্রথম ৩০ দিনকে পরীক্ষামূলক সময় হিসাবে  ব্যবহার করতে পারেন 

১-৭ দিন: নিজের দক্ষতা ও ব্যবসার ধারণা নির্বাচন করুন।

৮-১০ দিন: বাজার ও প্রতিযোগী যাচাই করুন।

১১-১৫ দিন: প্রয়োজনীয় দক্ষতা আরও ভালোভাবে অনুশীলন করুন।

১৬-২০ দিন: নিজের পণ্য বা সেবার নমুনা তৈরি করুন।

২১-২৫ দিন: সম্ভাব্য গ্রাহকদের কাছে প্রচার শুরু করুন।

২৬-৩০ দিন: প্রথম কাজ বা অর্ডার পাওয়ার চেষ্টা করুন এবং গ্রাহকের মতামত সংগ্রহ করুন।

৩০ দিন শেষে নিজেকে প্রশ্ন করুন—মানুষ কি আমার পণ্য বা সেবায় আগ্রহ দেখাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ধীরে ধীরে উদ্যোগটি বড় করা যায়।

ছাত্রদের জন্য ৩০ দিনের উদ্যোক্তা হওয়ার পরিকল্পনার ইনফোগ্রাফিক
আইডিয়া নির্বাচন থেকে প্রথম কাস্টমার পাওয়া পর্যন্ত ছাত্রদের জন্য ৩০ দিনের উদ্যোক্তা পরিকল্পনা।


সফল উদ্যোক্তা হতে হলে কোন দক্ষতা গুলো প্রয়োজন 

একজন ছাত্র উদ্যোক্তার জন্য শুধু ব্যবসার ধারণা থাকলেই হবে না। কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা ধীরে ধীরে তৈরি করা দরকার

  • যোগাযোগের দক্ষতা। 
  • সময় ব্যবস্থাপনা। 
  • হিসাব রাখার অভ্যাস। 
  • সমস্যার সমাধানের ক্ষমতা। 
  • ডিজিটাল দক্ষতা 
  • গ্রাহকের সাথে ভালো ব্যবহার। 
  • বিক্রয় ও মার্কেটিং। 
  • নতুন কিছু শেখার মানসিকতা। 
  • ব্যর্থতা থেকে শেখার ক্ষমতা। 

এই দক্ষতা গুলো একদিনে তৈরি হয় না, ধীরে ধীরে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে উন্নতি করতে হয়।

সফলতা উদযাপন করছেন একজন তরুণ ছাত্র উদ্যোক্তা
পরিশ্রম, পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে সফলতার পথে এগিয়ে যাওয়া একজন তরুণ উদ্যোক্তা।


শেষ কথা 

ছাত্র অবস্থায় উদ্যোক্তা হওয়ার জন্য বড় অফিস, বিশাল পুঁজি কিংবা অসাধারণ কোন আইডিয়া সব সময় প্রয়োজন হয় না। প্রয়োজন হলো একটি বাস্তব সমস্যা খুঁজে বের করা নিজের দক্ষতা কাজে লাগানো এবং ছোট পরিসরে কাজ শুরু করার সাহস। 

আপনি হয়তো ২ হাজার টাকা দিয়ে শুরু করবেন, হয়তো কোনো টাকা ছাড়াই নিজের দক্ষতা দিয়ে শুরু করবেন। প্রথম দিনেই বড় ব্যবসা তৈরি করার লক্ষ্য না রেখে প্রথমে একজন গ্রাহক পাওয়ার লক্ষ্য রাখুন। তারপর সেই একজন থেকে দুইজন, দুইজন থেকে দশজন—এভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—পড়াশোনাকে গুরুত্ব দিয়ে, সময়ের সঠিক ব্যবহার করে এবং ঝুঁকি বুঝে উদ্যোগ শুরু করা। আজকের ছোট একটি উদ্যোগই ভবিষ্যতে আপনার ক্যারিয়ারের বড় ভিত্তি হয়ে উঠতে পারে।


 সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

ছাত্র অবস্থায় কী উদ্যোক্তা হওয়া সম্ভব?

হ্যাঁ। ছোট পরিসরে পণ্য বা সেবা নিয়ে কাজ শুরু করে ধীরে ধীরে অভিজ্ঞতা ও গ্রাহক তৈরি করা সম্ভব।

২ হাজার টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যায়?

ছোট পরিসরে কিছু পণ্যভিত্তিক বা রিসেলিং উদ্যোগ পরীক্ষা করা সম্ভব। তবে পুরো টাকা একবারে বিনিয়োগ না করে আগে বাজার যাচাই করা ভালো।

ছাত্রদের জন্য কোন ব্যবসা ভালো?

যে ব্যবসা আপনার দক্ষতা, সময় এবং পুঁজির সঙ্গে মানানসই সেটিই ভালো। কনটেন্ট রাইটিং, ডিজাইন, ভিডিও এডিটিং, টিউশনি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও রিসেলিং—এ ধরনের উদ্যোগ বিবেচনা করা যেতে পারে।

ঘরে বসে উদ্যোক্তা হওয়া যায়?

হ্যাঁ। বিভিন্ন ডিজিটাল সেবা, অনলাইন টিউশনি, রিসেলিং ও ঘরে তৈরি পণ্য নিয়ে ছোট পরিসরে শুরু করা যায়।

পড়াশোনার পাশাপাশি ব্যবসা করা কি সম্ভব?

সময় ভাগ করে করলে সম্ভব। প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যবসার জন্য রাখা এবং পরীক্ষার সময় কাজের চাপ কমানো ভালো।