চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। যদিও আগে ওই তারিখকে লক্ষ্য ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তবে প্রশাসনিক কারণে ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হচ্ছে। তবে শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর হলো—চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
শনিবার ("১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড জনাব সৈয়দ আখতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান আমাদের শিক্ষা বোর্ড থেকে আমাদের কার্যক্রম শতভাগ সম্পন্ন হয়েছে। শুধু সচিবালয়ের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন। সচিবালয় থেকে প্রকাশ করতে বললেই শিক্ষা বোর্ড সাথে সাথে প্রকাশ করবে এ আশ্বাস দেন । তার কাজে ফলাফলের সম্ভাব্য ডেট জানতে চাইলে তিনি বলেন চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চলতি মাসের ২০ শে জুলাই ফলাফল প্রকাশ করার ঘোষণা দিয়েছিলেন তিনি। এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ড গুলো তাদের কার্যক্রম শতভাগ নিশ্চিত করেছিল।
তবে বোর্ডের চেয়ারম্যান জানান বর্তমানে জরুরি প্রশাসনের কার্যক্রমের জন্য নির্ধারিত ২০ শে জুলাই তারিখ সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারছে না। তবে বিলম্ব খুব একটা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।।
এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যোগ সূত্রে জানা গেছে যে চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা১১টি বোর্ডে ১৮ লক্ষ ৫৭৩৪৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৯ লক্ষ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লক্ষ ২৭৩৯ জন ছাত্রী।
এবং পরীক্ষা চলাকালীন অসৎ উপায় অবলম্বন করায় নকলসহ হাতেনাতে ধরা পড়ায় ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বোর্ড।

0 মন্তব্যসমূহ